তাসকিনের ঘরে এলো রাজকন্যা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago
তাসকিনের ঘরে এলো রাজকন্যা

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট : ফের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা। শুক্রবার (২৯ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছেন এই টাইগার পেসার।

Manual4 Ad Code

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

Manual3 Ad Code

ঈদের আগ মুহূর্তে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের অনুরাগীরা। সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

Manual2 Ad Code

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান। তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code