চান্দিনায় হাম-রুবেলা টিকা দান কর্মসুচী উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

 

কাজী রাশেদ, চান্দিনা,

কুমিল্লার চান্দিনায় হাম-রুবেলা টিকা দান কর্মসূচি উদ্বোধন করেছেন সাবেক ডিপুটি  স্পীকার  ও  স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ।

Manual5 Ad Code

আজ ( রবিবার) দুপুরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ এর উদ্বোধন করা হয়। এ কর্মসুচী চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Manual3 Ad Code

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ তানভীর হাসান জানান, এ নির্ধারিত সময়ে চান্দিনা উপজেলায় ৯ মাস বয়সী থেকে ১০ বছরের নিচে ১লক্ষ ৬হাজার ২৬৩ শিশুকে এ টিকা দেয়া হবে।

Manual6 Ad Code

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ,চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আলম,আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার গাজী মাহমুদুল হাসান, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, ই পি আই টেকনোলজিষ্ট মোঃ জাহাঙ্গীর আলম  সহ অনেকে।

Manual6 Ad Code

পরে  অধ্যাপক আলী আশরাফ হাসপাতালের উন্নয়নের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code