নোয়াখালীর করোনার নমুনা পরীক্ষা শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী ঃ
নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আলাদা দুটি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী এমপি।

Manual3 Ad Code

পরে তিনি করোনায় মৃত ভোরের কাগজ ও সময়ের আলো পত্রিকার আরো দুই সাংবাদিক এবং ছয় পুলিশ সদস্যের প্রত্যেক পরিবারের জন্য ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা অনুদান প্রদান দেন। এছাড়া নোয়াখালীর অসুস্থ প্রবীণ সাংবাদিক আহসান উল্যাহ মাস্টারের জন্য ৫০ হাজার টাকা, সুবর্ণচরে কৃষি সম্প্রসারণকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ১৪ লাখ টাকা, জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ২ লাখ টাকা অনুদান দেন এবং জেলা শহর মাইজদীর মধ্যবিত্তদের খোঁজ-খবর নিয়ে তাদের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে শহর আওয়ামী লীগে সভাপতির হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

Manual6 Ad Code

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, ব্যক্তি সচেতনতা নয়, সমষ্টিগতভাবে সচেতন হতে হবে। না হয় এ ভাইরাস আমাদের শেষ করে দেবে। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে যারা দোকান খুলেছেন, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেই অনুরোধও করেন তিনি।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তন্ময় দাস, সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীষা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমান প্রমুখ।
প্রতিনিধি

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code