বটির কোপে প্রাণ গেল চা শ্রমিক বোনের

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual2 Ad Code

 

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে ভাইয়ের বটির কোপে এক কিশোরী নিহত হয়েছে। ৪ জুলাই শুক্রবার রাতে উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুপ্তা মাঝি (১৫) ওই এলাকার চা শ্রমিক কৃষ্ণ মাঝির মেয়ে। অভিযুক্ত রতন দাশ (৩৭) তার চাচাতো ভাই।
পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় সুপ্তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
ভুজপুর থানার ওসি মো. মাহবুবুল হক জানান, সুপ্তাকে চা বাগানের কাজ ছেড়ে দিয়ে সেলাইয়ের কাজ শিখতে বললেও তা না মানায় ক্ষিপ্ত ছিল তার ভাই রতন। এ নিয়ে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন বটি দিয়ে সুপ্তার মাথায় আঘাত করে।
তিনি বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত রতনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। ডেস্ক বিজে

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বটির কোপে প্রাণ গেল চা শ্রমিক বোনের
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code