সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

Manual5 Ad Code

পুলিশের এই কর্মকর্তা জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুই জন নিহত হন। এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যায় ইন্ধনদাতা হিসেবে এই দুই জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান। তিনি দেশের শীর্ষস্থানীয় একজন ব্যবসায়ী। আর আনিসুল হক ২০১৪ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা) আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code