যান্ত্রিক ত্রুটিতে পড়া সেই উড়োজাহাজের ব্ল্যাক বক্স জব্দ করলো নিউ জিল্যান্ড

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: এলএটিএএম এয়ারলাইন্স এর ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। মঙ্গলবার নিউ জিল্যান্ডের ট্রান্সপোর্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেসন কমিশন(টিএআইসি)এই তথ্য জানিয়েছে। সোমবার ফ্লাইটে ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে নিউ জিল্যান্ডের একটি ‘প্রচন্ড ঝাঁকুনী’র ঘটনায় ৫০ জনের বেশি আরোহী আহত হন। এ বিষয়ে মুখ খোলেছেন বিমানের যাত্রীরা। এরপরই বিমানটিতে ঠিক কী ঘটেছিল তা জানতে ফ্লাইটটির ব্ল্যাক বক্স জব্দ করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সোমবার সিডনি-অকল্যান্ড ফ্লাইটের সময় থাকা এয়ারলাইন এবং যাত্রীরা বলেছেন, ২৬৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু নিয়ে এলএ ৮০০ ফ্লাইটের বিমানটি হঠাৎ মাঝ আকাশে নেমে যায়। মঙ্গলবার ওই ফ্লাইটে থাকা এক যাত্রী ব্রায়ান অ্যাডাম জোকাট। তিনি যুক্তরাজ্যে বসবাসকারী এক কানাডিয়ান নাগরিক। তিনি বলেছেন, ‘আমার প্রতিবেশি যাত্রী যিনি আমার থেকে দুই ওভারের সিটের দূরত্বে ছিলেন,আমাদের মধ্যে একটি ফাঁকা জায়গা ছিল, আমি জেগে উঠার সঙ্গে সঙ্গে
দেখি সে সিলিংয়ে আটকে আছে। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। ঘটনার পর জোকাটের তোলা ছবিগুলোতে বিমানের ছাদের ক্ষয়ক্ষতি হওয়ার চিত্র দেখা গেছে। তিনি বলেছিলেন, সহযাত্রীরা সেখানে আঘাত করেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code