একঝাঁক কুরআনে হাফেজ এতিম শিশুদের নিজ হাতে খাইয়ে দিলেন ইউএনও।

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

কুতুবদিয়া  (কক্সবাজার):
বিভিন্ন জন বিভিন্নভাবে বছরের প্রথম দিনটি উদ্যাপন করলেও কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর ২০২০ সালের প্রথম দিনটি উদযাপন করেছেন একঝাঁক কুরআনের হাফেজ এতিম শিশুদের নিজ হাতে খাইয়ে।
বুধবার (১ জানুয়ারী) অফিসার্স ক্লাবে তিনি এসব শিশুদের জন্য আয়োজন করেছিলেন দুপুরের খাবারের ব্যবস্থা। এসময় তিনিসহ সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম এতিমদের সাথে খাবার গ্রহণ করেন।
কুরআনের এই পাখিরা ইউএনও’র সাথে খাবার খেতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code