চান্দিনায় বিএনপি নেতা মরহুম খোরশেদ আলমের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

চান্দিনা (কুমিল্লা):

কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম আলহাজ্ব মোঃ খোরশেদ আলমের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ফাঐ এ এম এফ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাইজখার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য দেন    চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতিকুল আলম শাওন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার শহিদুল ইসলাম ,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শাহ মোঃ আলমগীর খান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহজাহান সরকার, উপজেলা যুব দল ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের,কুমিল্লা উত্তর জেলা যুবদলের সহ প্রচার সম্পাদক  ওমর ফারুক মৈশান,উপজেলা বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদল সহ সভাপতি মোঃ মনিরুল ইসলাম,উপজেলা ছাত্রদল প্রস্তাবিত সভাপতি এরশাদুল হক প্রমুখ।

পরে দোয়া পরিচালনা করেন জৈনপরী পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা আয়াজ আহম্মদ যোবায়েরী ছিদ্দিকী আল কোরাইশী।

Manual4 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদল সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস।

Manual4 Ad Code

এছাড়া  দোয়া ও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code