নিরাপদ,সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতের জন্য জনসচেতনতামূলক প্রেস ব্রিফিং

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

জুরাছড়ি (রাঙ্গামাটি)

Manual2 Ad Code

“বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা ”শীর্ষক প্রচার,প্রেস ব্রিফিং ও সেমিনারে সভাপিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। প্রেস ব্রিফিং কালে বক্তারা উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজন নিরাপদ,সুশৃঙ্খল,নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করা।এ লক্ষ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় হতে কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই জনগণকে সম্প্রীক্ত করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।
বর্তমানে বিশে^র ১৭৩ টি দেশে কোটি ২০ লক্ষের অধিক বাংলাদেশী কর্মী বিভিন্ন কাজে নিয়োজিত আছেন। তারা বছরে গড়ে ১৬ বিলিয়নের অধিক মার্কিন ডলার রেমিটেন্স দেশে প্রেরণ করে থাকেন যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০১৯ সালের ২৭ আগস্ট টুকিওতে জাপান সরকারের সাথে বাংলাদেশ সরকারের সহযোগীতামূলক মেমোরেন্ডাম স্বাক্ষরিত হয়েছে। ফলে বাংলাদেশ এখন জাপানে দক্ষ জনবল প্রেরণের জন্য ৯ম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছ্ েএর ভিক্তিতে জাপান সরকার ১৫ টি ক্যাটাগরিতে ঝঢ়বপরভরবফ ঝশরষষ ডড়শবৎ(ঝঝড) ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে নেওয়ার সিদান্ত নিয়েছে। জাপানী ভাষাগত দক্ষতা এবং ঘ৪ লেভেল এবং কাজ জানার দক্ষতা শ্রমিকের অবশ্যই থাকতে হবে।
যাদের জাপানে কর্মী হিসেবে গমনেচ্ছু যুব ও যুব মহিলা যাদের বয়স ৩২ বছরের কম তাদেরকে জাপানী ভাষা ও ১৫ টি ট্রেডের যে কোন একটিতে প্রশিক্ষণ গ্রহণ করে প্রস্তুতি নেওয়ার জন্য জনসাধরণের মাঝে প্রচার করার জন্য অনুরোধ করা হয়।কেউ যেন দালাল বা মধ্যস্বত্ব ভোগীকে কোন টাকা পয়সা না দেওয়ার জন্য জনসাধরণের প্রতি আহব্বান করা হয়। বর্তমানে সরকারি ৩৩ টি টিটিসিতে জাপানী ভাষা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও বেসরকারি প্রায় ১০০ টির মত জাপানী ভাষা প্রশিক্ষণ কেন্দ্র দেশে চালু রয়েছে বলে জানানো হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code