লক্ষ্মীপুর “রেড জোন” এলাকায় কঠোর লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:
করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় লক্ষ্মীপুরে ৫ উপজেলা ও ৪টি পৌরসভার রেড জোন চিহিৃত এলাকায় লকডাউন কঠোরভাবে পালন করা হচ্ছে। লকডাউনকৃত এলাকাসমূহ হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভার ৬/৭/১৫ ওয়ার্ড ও ৫নং ওয়ার্ডের আংশিক এলাকা।
এছাড়া পৌর শহরে লকডাউনকতৃত এলাকায় জরুরী ঔষধের দোকানও বন্ধ রয়েছে। পৌর শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোষ্ট বসিয়ে যানবাহন চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রন করা হচ্ছে। পাশাপাশি সকল দোকানপাট বন্ধ রাখার জন্য মাইকিং করা হচ্ছে।
অপরদিকে রামগতি পৌরসভা ও দুইটি ইউনিয়ন, কমলনগর উপজেলা, রায়পুর ও রামগঞ্জ পৌরসভার পুরো এলাকা কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। এসব এলাকায় ঔষধ ব্যতীত সকল দোকান-পাট,শপিংমহল, ছোট যানচলাচল ও বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলা,ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে চলাচল করতে পারবেনা এবং সম্পন্নভাবে লকডাউন থাকবে। ঘর থেকে বের হতে পারবেনা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছে ৪শ’ ৪৯জন। মৃত ৯জন। তবে এ ৯ জনের পজেটিভ রিপোর্ট আসে মৃতের পর স্যাম্পল থেকে। সবাইকে স্বাস্থ্যবিধি ও লকডাউনকৃত এলাকা সমূহে সবার সহযোগিতায় বাস্তবায়নের দাবী জানান স্থানীয়রা।
এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার রাত ১১টার দিকে কিছু ব্যবসায়ী লকডাউনের ঘোষনা জানতে পারলেও বেশিরভাগ ব্যবসায়ীরা বিষয়টি না জানায় সকালে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে পড়েন নানা বিড়াম্বনায়। যদি সত্যিকার অর্থে লকডাউন বাস্তবায়ন করে প্রশাসন, তাহলে তাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। কিন্তু কাগজে কলমে লকডাউন দেখতে চায় না ব্যবসায়ীরা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code