কসবায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ইফতার সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :
শিক্ষা, সাহিত্য, প্রগতি এ শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার (৪ মে) সকালে কসবা উপজেলার অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গরীব, অসহায় ও কর্মহীন ৬০ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান। সংগঠনের সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া আলমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুরুন্নাহার বেগম, সহকারি শিক্ষক মো. শফিকুর রহমান, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন। এ সময় উপস্থিত ছিলেন, কসবা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, দপ্তর সম্পদক মো. রুবেল আহমেদ, সদস্য ভজন শংকর আচার্য্য, কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. বিল্লাল হোসেন, অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সজিব রানা, সহ-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এরশাদুল হক সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক আরফানুল হোসেন ভুইয়া ইরফান ও প্রচার সম্পাদক তুষার খান।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code