পটিয়ায় ১৫ বছরেও নির্মাণ হয়নি ডুমখালি খালের সেতু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

মোরশেদ আলম, পটিয়া :-

Manual1 Ad Code

চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ডুমখালি খালে ভেঙে যাওয়া সেতু ১৫ বছরও পুনঃ নির্মিত হয়নি। ফলে এলাকার দুই শতাধিক পরিবারের লোকজনের দূভোর্গ লাগব হচ্ছেনা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজের দুই পাশে রয়েছে অন্তত দুইশ পরিবারের বসবাস। শোভনদন্ডী ইউপির হিলচিয়া হাতিয়ার ঘোনা, মহাজন হাট, জোয়ারা খানখানাবাদ, চামুদরিয়া বাজার ও পার্শ^বর্তী চন্দনাইশ উপজেলার জোয়ারাসহ বেশ কিছু গ্রাম রয়েছে। আশপাশে জোয়ারা খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোয়ারা খানখানাবাদ উচ্চ বিদ্যালয়, চামুদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চামুদরিয়া উচ্চ বিদ্যালয় রয়েছে।

পটিয়া উপজেলার এই ডুমখালি ব্রীজ দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করে থাকেন। খালের পূর্ব পাড়ে রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রাচীণ একটি মন্দির। এখানে প্রতি বছর ঠাকুর মেলাও হয়ে থাকে। মেলায় দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম হয়। তাছাড়া ভাঙা ওই ব্রীজের দুই পাশে রয়েছে বিভিন্ন ফসলি জমি। খাল পেরিয়ে প্রতিদিন কৃষকরা চাষাবাদ করতে যান। ফলে তাদের চলাচলে দুভোর্গ পোহাতে হয়। এলাকাবাসীরা দ্রুত স্থানীয় হুইপ সামশুল হক চৌধুরীর নিকট সেতুটি নিমার্ণের জন্য দাবি জানিয়েছেন।

হাতিয়ার ঘোনা গ্রামের সজিব বড়ুয়া জানিয়েছেন, ব্রীজটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে নির্মাণ করা হয়। দীর্ঘদিনের এই ব্রীজ জরাজীর্ণ হওয়ায় তা গত ১৫ বছর আগে ভেঙে খালে পড়ে যায়। স্থানীয় লোকজন বাঁশ ও বল্লি ঘেঁড়ে বর্তমানে একটি সাঁকো তৈরি করে চলাচল করছে। বাঁশের সাঁকো থেকে পড়ে ইতোমধ্যে কয়েকজন আহতও হয়েছেন।

শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থ বছরে ব্রীজটি নিমার্ণের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লোকজন মাটি পরীক্ষা করে ৬৫ ফুট ব্রীজ নিমার্ণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করে। তবে কি কারণে বাস্তবায়ন হয়নি তা জানেন না।

Manual2 Ad Code

হুইপ সামশুল হক চৌধুরী এমপির উন্নয়ন সমন্বয়কারী ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু জানিয়েছেন, গ্রামীণ এই ব্রীজটি নিমার্ণ করতে ইতোমধ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ব্রীজটি নিমার্ণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলে দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরু করা হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code