মানুষের ঘর ছেড়ে নিজ খাঁচায় বাঘশাবক ‘জো বাইডেন’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

নূর হোসেন মামুন, চট্টগ্রাম মহানগর
চট্টগ্রাম চিড়িয়াখানার ছোট্ট বাঘছানা ‘জো বাইডেন’ জন্মের পর মরতে বসেছিল মায়ের অবহেলায়। চিড়িয়াখানার এক চিকিৎসকসহ কর্মীরা বাঘের ছানাটিকে নিজেদের কাছে রেখে পূরণ করেন মায়ের মমতার অভাব। নিজেরাই দুধ খাইয়ে, নিবিড় পরিচর্যা করে, পেলে-পুষে বাঘের ছানাটিকে বাঁচিয়ে তোলেন। সাড়ে পাঁচ মাস পর ‘বাইডেন’ নামের বাঘের ছানাটিকে খাঁচায় ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম চিড়িয়াখানার পরিচালনা পরিষদের সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বাঘের ছানাটিকে নতুন নির্মিত একটি খাঁচায় রাখেন। এর মধ্য দিয়ে বাঘ শাবকটির মানুষের যত্নে-মমতায় আর সান্নিধ্যে দিনযাপনের অবসান হয়েছে।
গত বছরের ১৪ নভেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়া’র ঘরে জন্ম নেয় তিন শাবক। এর মধ্যে পরদিন একটি শাবক এবং ১৮ নভেম্বর আরও একটি শাবক মারা যায়। মুমূর্ষ অবস্থায় থাকা আরেকটির প্রাণ রক্ষায় নিজের হেফাজতে নেন ডা. শুভ। ওই সময় ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয় প্রায় নিশ্চিত হয়ে এসেছিল। ডা. শুভ তখন বাঘের ছানাটির নাম রাখেন ‘বাইডেন’।
চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ বলেন, ‘মা বাঘিনীর কাছ থেকে দুধ না পেয়ে দু’টি শাবক মারা যায়। এই শাবকটিরও একই অবস্থা হয়েছিল। অনেক সময় সন্তান জন্মদানের পর মা বাঘের কিছু পরিবর্তন ঘটে। তারা সন্তানদের কাছ থেকে দূরে থাকে, হিংস্র আচরণ করে। অন্যদিকে সাধারণত ৪৮ ঘণ্টা দুধ না পেলে শাবক বাঁচে না। এগুলোর ক্ষেত্রেও একই অবস্থা হয়েছিল।’
নিজের হেফাজতে নিয়ে বাঘিনী জয়ার শাবককে নিজের অফিসকক্ষেই রাখেন শুভ। গত প্রায় সাড়ে পাঁচ মাস ধরে নিজেই ফিডারে করে দুধ খাইয়েছেন, যেভাবে ছোট ছোট শিশুদের খাওয়ানো হয়। শাবকটির পাশে রেখেছেন বাঘ আকৃতির খেলনা। কাপড়-বল দিয়ে বাঘ শাবকটির সঙ্গে দিনের নির্দিষ্ট সময় খেলাধুলায় কাটিয়েছেন চিড়িয়াখানার কর্মীরা। এভাবে আস্তে আস্তে শঙ্কামুক্ত হয়ে সজীব ও চঞ্চল হয়ে ওঠে শাবকটি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code