নারীদের আত্মরক্ষার্থে প্রশিক্ষণ কর্মশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

সুপ্রিয় চাকমা শুভ, রাঙ্গামাটি

Manual3 Ad Code

নারীর প্রতি সহিংসতায় নারীদের আত্মরক্ষার কৌশল শেখাতে রাঙ্গামাটিতে বিনামূল্যে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ধর্ষণ প্রতিরোধী, আত্মরক্ষা ও ব্যাসিক ক্যারাতের তিন দিন প্রশিক্ষণ কর্মশালায় আত্মরক্ষার কৌশল শিখতে অংশ নিয়েছে ৫০জন নারী শিক্ষার্থী। স্বপ্নবুননের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় রাঙ্গামাটি জিমনেশিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

Manual2 Ad Code

এসময় প্রধান সমন্বয়ক নাজিমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম,জেলা মহিলা বিষয় কর্মকর্তা হোসনে আরা বেগম, কর্মশালার প্রশিক্ষক মাম রানা, স্বপ্নবুননের প্রধান সমন্বয়ক নাজিমুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন সমন্বয়ক মেহেরিন নিগার রিমিসহ স্বপ্নবুনন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।

প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, দেশের অধিকাংশ জায়গাতে নারী ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা বেড়েই চলেছে। বিভিন্নভাবে নারীরা হয়রানি হচ্ছে। ধর্ষণ ও যৌন নিপীড়ন থেকে রক্ষা পেতে প্রতিটি নারীর আত্মরক্ষার্থে বিভিন্ন কৌশল শিখতে অবশ্যই ক্যারাতে প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। যা নারীদের আত্মরক্ষার্থে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন। স্বপ্নবুনন সংগঠনের মাধ্যেমে এবারে রাঙ্গামাটি অনেক নারী নিজের আত্মরক্ষার কৌশল শিখতে পারবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code