হালদায় ভেসে উঠলো ৭ কেজির মরা কাতলা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

নূর হোসেন মামুন, চট্টগ্রাম
এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভেসে উঠেছে ৭ থেকে ৮ কেজি ওজনের একটি মরা কাতলা মাছ। সোমবার (১৯ এপ্রিল) বেলা ১টার দিকে ফটিকছড়ির ১৯ নম্বর সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় নদীপাড়ে দেখা যায় মাছটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা মনসুর আলম মাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিলে রাতে বিষয়টি নজরে আসে হালদা গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়ার।

Manual5 Ad Code

ছাত্রলীগ নেতা মনসুর আলম বলেন, ‘যেখানে কাতলা মাছটি পাওয়া গেছে সেখানে সচরাচর এত বড় মাছ পাওয়া যায় না। হয়তো কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তাতে ঢলের বিপরীতে মাছটি সেখানে চলে গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মরা মাছ কম পাওয়া গেছে।

Manual4 Ad Code

ড. মনজুরুল কিবরীয়া বলেন, মনসুর আলমের সঙ্গে আমি কথা বলেছি। তিনি শুধু একটি ছবি তুলেছেন মাছটির। এরপর মাছটি জোয়ারে ভেসে গেছে। সংরক্ষণ করা যায় নি। তাদের ধারণা মাছটির ওজন আনুমানিক ৭-৮ কেজি হবে।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code