দুমদুম্যা ইউনিয়নে ত্রাণ পৌঁছে দিলেন বাংলাদেশ সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্মৃতিবিন্দু চাকমা :
শান্তি,সম্প্রীতি,উন্নয়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন প্রত্যন্ত জুরাছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী দুমদুম্যা ইউনিয়নে খাদ্য সংকট নিরসনের লক্ষে “জুরাছড়ি জোন”(৭ বীর) এর সহ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় হেলিকপ্টার যোগে ত্রাণ পৌঁছিয়ে দিলেন বাংলাদেশ সেনাবাহিনী।
আজ ৭ই মে ২০২০ রোজ বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা থেকে এসব ত্রাণ হেলিকপ্টারে বহন করে বগাখালী বিওপি ক্যাম্পে পৌছে দেওয়া হয়।
একই সময়ে প্রত্যন্ত ৪নং দুমদুম্যা ইউনিয়নের বগাখালী বিওপি ক্যাম্পে ত্রাণ বিতরণের শুভ উদ্ধোধন করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান,পিএসসি,বিএ,৪৭৬৮।এছাড়াও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বিওপি সেক্টর কমান্ডার কর্ণেল এ এস এম মোহাম্মদ ফয়সাল,বিএ ৪৭৫৩।
এতে নিত্য প্রয়োজনীয় চাল,ডাল তেল আলু সহ মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ হিসেবে ৮০ জন মা ও শিশুকে শিশুখাদ্য সহ নরমাল খাদ্য হিসেবে ৩৫০ বয়স্কদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code