বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ হোসাইনের ফিন্যান্স ডিগ্রি লাভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের মন্টক্লিয়ার স্টেট ইউনির্ভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (ফিন্যান্স)’র উপর সাফল্যের সাথে ব্যাচেলর ডিগ্রি লাভ করেছে ‍নিউজার্সির প্যাটারসন সিটিতে বসবাসকারী বাংলাদেশি-আমেরিকান মোহাম্মদ এ হোসাইন।

Manual5 Ad Code

মোহাম্মদ এ হোসাইন নিউজার্সির বাংলাদেশি কমিনিউটির পরিচিত মুখ হাজী তজমুল আলী‘র সন্তান। মোহাম্মদ এ হোসাইন‘র বড় ভাই মোহাম্মদ হোসেন ফয়ছল নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য । মোহাম্মদ তার এ ফলাফলের জন্য তার ডিপার্টমেন্টের সকল শিক্ষক এবং পিতা-মাতা সহ সবার কাছে কৃতজ্ঞ। সে ভবিষ্যতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ফিন্যান্স)-উপর উচ্চতর ডিগ্রি নিয়ে মানুষের সেবা করতে চায়।মোহাম্মদ এ হোসাইন‘র জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ৭নং সিংচাপইড় ইউনিয়নের বানি কান্দি গ্রামে। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code