চন্দনাইশের দোহাজারীতে চালু হলো দুইজোড়া কম্পিউটার ট্রেন উদ্ভোধন করলেন রেলমন্ত্রী।।
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual3 Ad Code
এস এম মহিউদ্দিন চন্দনাইশ( চট্টগ্রাম) :
চন্দনাইশের দোহাজারীতে নতুনভাবে চালু হলো কম্পিউটার ট্রেন। গতকাল শনিবার দুই দফে এ ট্রেন উদ্বোধন করলেন রেল মন্ত্রীী নুরুল ইসলাম সুজন।
রেলওয়ের পুর্বান্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্তা জানান, ডেমো ট্রেনটি সকালে চট্টগ্রাম-পটিয়া ও বিকালে চট্টগ্রাম- দোহাজারী যাতায়াত করবে। এটি চট্টগ্রাম থেকে সাড়ে পাঁচটায় ছেড়ে ৬ টা ৪০ মিনিটে পটিয়া পৌঁছাবে।
ফিরতি পথে সকাল সাড়ে ৭টায় পটিয়া থেকে ছেড়ে সকাল ৯ টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।
দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় দোহাজারী পৌঁছাবে। ফিরতি পথে সন্ধ্যা ৭ টা৪০ মিনিটে দোহাজারী থেকে ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম রেলষ্টেশনে রাত ১০টা ৪০মিনিটে পৌঁছাবে। এখন থেকে একজোড়া ট্রেন দোহাজারী – চট্টগ্রাম রেল রুটে চলাচল করবে। এছাড়াও পিকিং প্লান্টে ফার্নেস তেল সরবরাহের জন্য একটি ওয়াগন ট্রেন নিয়মিত চলবে বলে জানান তিনি।