ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি :

Manual2 Ad Code

লিটন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখল ও ফসল ধ্বংস করার প্রতিবাদে  আজ বুধবার, ০১ জুলাই ২০২০ সকাল ১১টায় বিক্ষোভ প্রদর্শন করেছে মরাটিলা এলাকাবাসী। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেম্বার অলিন্দ্র লাল ত্রিপুরা, নারী প্রতিনিধি সন্ধ্যা রাণী ত্রিপুরা ও যুব সমাাজের প্রতিনিধি প্রদীপ ত্রিপুরা।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, তবলছড়ি বাজারের পার্শ্বস্থ ভূঁইয়া পাড়ার বাসিন্দা আবদুল মোতালেব ও আনোয়ার দলবল নিয়ে গত ২২ জুন থেকে ২৮ জুন ২০২০ তারিখের মধ্যে মরাটিলায় দেব রঞ্জন ত্রিপুরার ৫ একর পরিমাণ জায়গা বেদখল করে তার লাগানো পাঁচ বছর বয়সী সেগুন বাগান কেটে দিয়ে সেখানে আম চারা রোপন করেছে। বাধা দিতে গেলে সেটলাররা উল্টো হুমকি দিচ্ছে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

বক্তারা অবিলম্বে উক্ত জায়গাটি দখলমুক্ত করে জায়গার মালিক দেব রঞ্জন ত্রিপুরাকে ফেরত ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান, জায়গা বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যতে এ ধরনের ভূমি বেদখল বন্ধ করার জন্য সরকারের কাছে দাবি জানান।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code