হাতিয়া-ঢাকা রুটে লঞ্চ চলাচলা বন্ধ দূর্ভোগে যাত্রী-ব্যবসায়ীরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

হাতিয়া প্রতিনিধি :
নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সাথে মূল ভ’খন্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌ- যোগাযোগ। এর মধ্যে হাতিয়া- চট্রগ্রাম রুট, হাতিয়ার নলচিরা- চেয়ারম্যান ঘাট রুট ও ঢাকা- হাতিয়া রুট অন্যতম। এ তিনটি রুটে প্রতিদিন ১০ হাজার যাত্রী আসা যাওয়া করে। দূর্যোগপূর্ন আবহাওয়ায় ৩ নং সতর্ক সংকেত থাকায় সরকারী ভাবে এ তিনটি রুটে চলাচলকারী সকল জাহাজ ও লঞ্চ কর্তপক্ষ ২১ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেয়। এতে চরম দুর্ভোগে পড়ে এই রুটে চলাচলকারী যাত্রী ও ব্যবসায়ীরা।

Manual3 Ad Code

হাতিয়া দ্বীপ নিউমার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী আশিক ইকবাল জানান, ঢাকা থেকে মালামাল কিনে ফারহান – ৩ লঞ্চে বুকিং দিয়েছে ২১ সেপ্টেম্বর। তার পর থেকে লঞ্চ হাতিয়া আসতেছে না। প্রতিদিন ঢাকা থেকে ছেড়ে এসে মাঝ পথে ভোলার তজুমদ্দিন থেকে আবার ঢাকায় ফিরে যাচ্ছে। তার দোকানের জন্য ক্রয় করা বিভিন্ন আইটেমের তিন কাটুন মাল গত ৬দিন লঞ্চের খোন্দলে ( মালামাল রাখার জায়গা) পড়ে আছে। বর্তমানে লঞ্চে থাকা তার মামালের কি অবস্থ্যা জানে না সে। লঞ্চে যোগাযোগ করলে সঠিক উত্তর দিচ্ছে না কর্তপক্ষ। এতে অনেকটা অসহায় ও হতাশায় দিন কাটছে এই ব্যবসায়ীর । একই অবস্থা হাতিয়ার বিভিন্ন বাজারের প্রায় ২সহশ্রাধিক ব্যাবসায়ীর।

তমরদ্দি ঘাটের ইজারাদার আলা উদ্দিন জানান, দূর্যোগপূর্ন আবওয়া বিরাজ করায় কর্তপক্ষ ২১ সেপ্টেম্বর ঢাকা- হাতিয়া রুটে চলাচলকারী দুটি লঞ্চকে হাতিয়া আসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। লঞ্চ দুটি বিআইডব্লিউটিসির সাথে আলাপ করে গত ৬দিন ঢাকা থেকে ভোলার তজুমদ্দিন পর্যন্ত এসে ফিরে যায়। এতে হাতিয়ার অনেক যাত্রীকে তজুমদ্দিন নেমে ঝুকি নিয়ে ছোট ট্রলারে হাতিয়া আসতে হয়েছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে এমভি ফারহান লঞ্চের তমরদ্দি ঘাটের সুপার ভাইজার এনায়েত হোসেন জানান, আবহাওয়া এখন অনেকটা ভালো আসা করি দু-একদিনের কর্তপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে লঞ্চ দুটি হাতিয়া আসবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code