দেবিদ্বারে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বারে ছিন্নমূল, অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় দেবিদ্বার উপজেলায় প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর নিজস্ব ত্রাণ তহবিল থেকে পাঠানো কম্বল বিতরণ করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। এসময় তিনি প্রায় ১০০ শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার মো. হাসান আলি মেম্বার, শহিদুল ইসলাম পুলিশ, পৌর কর্মকর্তা রাকিব হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।
এসময় ইউএনও রাকিব হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ত্রাণ তহবিল থেকে পাঠানো ১০০ শীতার্ত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বিতরণ করা হবে।
কমিশনার হাসান আলী মেম্বার বলেন, প্রধানমন্ত্রীর নিজস্ব উপহার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমার ৫নং ওয়ার্ড ও পাশ^বর্তী ৪ নং ওয়ার্ডের প্রায় ১০০ শীতার্ত ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল দেওয়া হয়েছে।
কম্বল পেয়ে রিক্সা চালক আলমগীর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর উপহার কম্বল পেয়ে আমি অনেক খুশি। আমি আগেও প্রধানমন্ত্রীর উপহার কম্বল পেয়েছি এবার দ্বিতীয়বার উপহার পেলাম¬।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code