

স্মৃতিবিন্দু চাকমা
পার্বত্য মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলাপরিষদের সহায়তায় জুরাছড়ি উপজেলায় আজ সোমবার জেলাপরিষদ চেয়ারম্যান নির্দেশনায় সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র নেতৃতে ¡উপজেলা সদর যক্ষাবাজার, ধামাই পাড়া, আনন্দ পাড়া সহ মসজিদ,মন্দির,বৌদ্ধ বিহারে করোনা প্রতিরোধ ও জনসচেতনতা মূলক জীবাণুনাশক ছিটানো হয়েছে।
জীবাণু নাশক ছিটানোর সময় জেলাপরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা কে সর্বাত্তক সহযোগীতা করেন জুরাছড়ি আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে গতকাল ২৯ ই মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জুরাছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে সাবান,মাস্ক তুলে দেওয়া হয়।
এছাড়াও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা’র উদ্যোগে করোনা প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা মূলক লিফলেট ,মাস্ক, সাবান জনসাধরণের মাঝে বিতরণ করা হয়।
বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা উজ্জ্বল কুমার চাকমা,মিন্টু চাকমা, ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা,সাধরণ সম্পাদক সুদীপ্ত চাকমা সহ ছাত্রলীগ,যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় জ্ঞানেন্দু বিকাশ চাকমা এলাকার লোকদের বলেন,সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মূলক নিয়ম মেনে চলার জন্য আহব্বান জানান।