নোয়াখালী সুবর্ণচর জেলা প্রশাসকের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর নবাগত জেলা প্রশাসক (ডিসি) খুরশিদ আলম খান এর সাথে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কর্মরত সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি , সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ , শিক্ষকগণ. ইমামগণ. রাজনৈতিক নেতৃবৃন্দ , এনজিও প্রতিনিধি , সুধী সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আজিজুর রহমানের সঞ্চালনায় সুবর্ণচর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এ এস এম ইবনুল হাসান ইভেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীতে নয়া জেলা প্রশাসক খুরশিদ আলম খান । তিনি গত ৬ জুলাই নোয়াখালীতে যোগদান করেন । যোগদানের পর তিনি নোয়াখালীর সকল প্রশাসনিক কর্মকর্তা , সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় করেন । তারই ধারাবাহিকতায় তিনি সুবর্ণচর উপজেলার সকল ইউনিটের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেন ।
এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম ।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. আরিফুর রহমান, সৈকত সরকারী কলেজের অধ্যক্ষ মোনায়েম খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বাহার চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম চৌধুরী, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসিম ফারুকী, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ওমর ফারুক, সাধরণ সম্পাদক মো. হানিফ চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা ইকবাল হাসান, চরজব্বার থানার ওসি(তদন্ত) ইব্রাহিম খলিল, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল বারী বাবলু ও সভাপতি বাবু লিটন চন্দ্র দাস। এসময় সুবর্ণচর উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বক্তারা নবাগত ডিসিকে সুবর্ণচর উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগত করেন , এবং সুবর্ণচর উপজেলাতে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন এই প্রর্তাশা দাবি করেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code