নাসিরনগরে ত্রিফসলি জমিতে গড়ে উঠছে ইটভাটা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি জমির উপর গড়ে উঠেছে অনুমোদন বিহীন অবৈধ বেশ কয়েকটি ইটভাটা। ফসলি জমির উর্বরা মাটি বা টপসয়েল চলে যাচ্ছে ইটভাটায়। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুড়ে দেখা গেছে এমনই চিত্র। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, অত্র উপজেলা প্রায় ২৭টি ইটভাটা রয়েছে। এর মাঝে ভলাকুট ইউনিয়নে সিহাব বিক্রস, চাতলপাড় ইউনিয়নে হোসেন বিক্রস, গোয়ালনগর ইউনিয়নে সোনালী, ছালমা ও সুজন বিক্রস, পূর্বভাগ ইউনিয়নের জেঠাগ্রামে মিজান বিক্রস, চাপরতলা ইউনিয়নে সাথী বিক্রস, হরিপুর ইউনিয়নের সিহাব বিক্রস সহ আর ও কয়েকটি ইটভাটা রয়েছে যাদের নেই কোন প্রয়োজনীয় কাগজপত্র। ইটভাটা প্রস্তুত ও স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০০৩অনুযায়ী ফসলি জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে। তবে তাদের বেলা এই নিষেধাজ্ঞা মানা হয়নি। কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় চাষাবাধে ক্ষতির আশংকা করছেন, স্থানীয় কৃষকরা। কোন কোন ইট ভাটায় ব্যবহার করছে শিশু শ্রমিক। ইটভাটার নির্গত কালো ধোয়া নষ্ট করছে পরিবেশ ও সৃষ্ট দূষণে ফসল উৎপাদনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে বলে আশংকা করছেন অনেকে। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, বলেন ইটভাটার কালো ধোয়ার কারণে শ্বাস- প্রশাসের সমস্যা, নিউমোনিয়া, হাপানি ও সর্দি-কাশি সহ নানা জটিল রোগের সৃষ্টি হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের কাগজপত্র ঠিক করে আনার জন্য বলা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code