বিলাইছড়ি (রাংগামাটি) প্রতিনিধি-বিলাইছড়িতে ৫০৮ জন জেলেদের মাঝে ২০ কেজি করে চাউল দেওয়া হয়েছে ।দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় অধীনে গোডাউন প্রাঙ্গন থেকে এইসব চাউল বিতরণ করা হয়। বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমান, ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত তঞ্চঙ্গ্যা এবং ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব অনিল তঞ্চঙ্গ্যা,১ ২ ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সপ্না তঞ্চঙ্গ্যা ও স্ব-স্ব এলাকার ওয়ার্ড মেম্বারগণ।
প্রসঙ্গত-কাপ্তাই হ্রদে দীর্ঘদিন মাছধরা ও বিক্রয়ের নিষেধাজ্ঞা জারি থাকার কারণে এইসব সহায়তা জেলেদের মাঝে দেওয়া হয়। সহায়তা পেয়ে বেশ খুশী বলে জানিয়েছেন জেলেরা।