ভ্রাম্যমান মানুষের জন্য এক হাজার স্যানিটারী টয়লেট নির্মাণ করা হবে – জান্নাতুল ইসলাম

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নির্বাচিত হলে চট্টগ্রাম সিটিতে ভ্রাম্যমান মানুষের জন্য এক হাজার স্যানিটারী টয়লেট নির্মাণ নির্মাণের প্রতিশ্র“তি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।
১৫ মার্চ চকবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে পথসভায় এমন প্রতিশ্র“তি দেন তিনি।
এসময় জান্নাতুল ইসলাম বলেন, সিটিতে হাজার হাজার শ্রমিক ও কর্র্মচারীর পাশাপাশি লাখো মানুষ রয়েছে যাদের ভ্রাম্যমান হিসেবে বিবেচিত করা যেতে পারে। এই বিপুল সংখ্যক মানুষের জন্য প্রাকৃতিক প্রয়োজন সারতে এখন পর্যন্ত কোন নগর পিতা ভাবেন নি। অথচ এই বিশাল জনসাধারণকে কোনভাবে অবহেলা করা যাবেনা।তাই ভ্রাম্যমান মানুষদের জন্য এক হাজার স্যানিটারী টয়লেট নির্মান করা আমার ভাবনা ও পরিকল্পনায় রয়েছে।
এছাড়াও প্রচারণায় রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ির নিবন্ধন ফি মওকুফসহ নিম্নবিত্ত ভোটারদের নিয়ে নানা প্রতিশ্র“তি দেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী , প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দেলন চট্টগ্রাম মহানগর সেক্রেটারী এইচএম নাজিমউদ্দীন, ছাত্রনেতা ইমরান,এমদাদ উল্লাহ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code