পানছড়ি দুধুকছড়া পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

নূতন ধন চাকমা, পানছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির পানছড়িতে মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া ও বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আজ(১০.০২.২০২০ইং) দিন ব্যাপী এসব নিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করেন।
সকালে উপজেলার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক সুপারভাইজার ও শিক্ষকদের ৫ দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষন কোর্স উদ্বোধন, দুপুওে লোগাং ইউনিয়নে মতবিনিময় সভা, ঐতিহাসিক দুধুকছড়া পরিদর্শন ও বিকালে উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিরাপদ পানি ব্যবস্থাপনা ও সরবরাহ পরিদর্শন করেন।
এ সময় পানছড়ি উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা সহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code