প্রশাসনের সহযোগিতায় আটকে পড়া ৫২ শ্রমিককে নীলফামারি প্রেরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

কাজী রাশেদ,চান্দিনা (কুমিল্লা) :

কুমিল্লায় লকডাউনে  মাস ব্যাপী আটকে পড়া ৫২  জন  ধান কাটা শ্রমিককে   নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়  পৌঁছে দিতে এগিয়ে এসেছে কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ রবিবার বিকালে চান্দিনা থেকে রিজার্ভ যাত্রীবাহী বাসে  করে এদের পৌঁছে দেয়া উদ্বোধন করেন কুমিল্লার সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু সালাম  চৌধুরী। এসময়  উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ, চান্দিনা থানা অফিসার ইন চার্জ মোঃ আবুল ফয়সল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল হক, চান্দিনা থানা সহকারি পরিদর্শক (এস আই) মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।

Manual7 Ad Code

এসময় প্রতিটি শ্রমিককে  প্রাথমিকভাবে  স্বাস্থ্য পরীক্ষা করে এবং মাস্ক,গ্লাভস পরিধান করিয়ে  বাসে উঠিয়ে দেয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code