আটোয়ারীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আটোয়ারী (পঞ্চগড়) :
করোনা ভাইরাস সংক্রমন মোকাবেলায় আটোয়ারী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে এ সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় খেটে খাওয়া দিনমুজুর ,বিভিন্ন পেশাজীবি শ্রমিক সহ ঘরে থাকা নি¤œ আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত খাদ্য সহায়তা পৌছানো সহ করোনা ভাইরাস প্রতিরোধে সার্বিক গুরুত্বপুর্ণ আলোচনা হয়। অন্যদের মধ্যে পরামর্শমুলক আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাজেদুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যোন সাইদুর রহমান,রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান ওমর আলী, ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code