সরকারী অভায়আশ্রম থেকে মৎস শিকার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে সরকারী মৎস অভায়আশ্রম থেকে মৎস্য শিকারের অপরাধে ভ্রাম্যমান আদালতে ৯ হাজার টাকা জরিমানা আদায় এবং চারটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড কানিজ আফরোজ মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
সোমবার (২৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা খয়েরবাড়ী বাজার সংলগ্ন যমুনা ব্রিজ সংলগ্ন ছোট যমুনা নদীতে উভয় পাশে গতিপথ আটকে এবং ইঞ্জিন চালিত মেশিন দিয়ে মৎস্য স্বীকার করার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৯৮৫ সালের মৎস্য সংরক্ষণ আইন দন্ডবিধি ৬ অনুয়ায়ী ৯ জন মৎস্য স্বীকারীকে জরিমানা আদায় এবং অবৈধ চারটি ইঞ্জিন জব্দ করেন উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা মোছাঃ কানিজ আফরোজ।
জরিমানা প্রদানকারীরা হলেন, উপজেলার গ্রাম খয়েরবাড়ী ডাঙ্গা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মোঃ বকুল হোসেন (৩২), নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়নের বড় কচুয়া গ্রামের মোঃ আব্দুস সালাম এর ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (২৮), একই এলাকার মোঃ মমতাজ আলীর ছেলে মোঃ সেলিম রেজা (৩০), মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ সাজু (২৯), মোঃ আনারুল ইসলাম এর ছেলে মোঃ রুবেল আহমেদ (২৯), মোঃ মিজানুর রহমান এর ছেলে মোঃ মাসুদ রানা (১৮), মোঃ রহমত আলীর ছেলে মোঃ রিজভি, মোঃ আফজাল হোসেন এর ছেলে মোঃ আসিফ রায়হান (২১) ও মোঃ সুলতান এর ছেলে মোঃ রিপন (২০)।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া। অভিযানে আইন-শৃঙ্খলাসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন ফুলবাড়ী থানা পুলিশ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, কিছু অসাধু ব্যাক্তি এসে তারা নদীতে অবৈধ ভাবে স্যালো মেশিন স্থাপন করে মাছ ধরার চেষ্টা করছিলো। যা মৎস্য স্বিকার আইন অনুযায়ী বেআইনি। খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে আমরা অভিযান চালিয়ে, নয়জনকে পেয়েছি তাদের প্রত্যেকের কাছ থেকে ১ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়েছে এবং তাদের ব্যবহারিত অবৈধ চারটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code