প্রতিমন্ত্রীর নির্দেশনায় দুস্তদের ঈদ উপহার দিলেন ছাত্রলীগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

রৌমারী (কুড়িগ্রাম) :
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াল থাবায় সারাদেশের ন্যায় চিন্তার ভাঁজ পরেছে রৌমারীর সাধারণ খেটে খাওয়া মানুষের কঁপালে। করোনার প্রাদুর্ভাবে সাধারণ ছুটি ঘোষণা করায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রৌমারীতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে ঈদ উপহার দিয়েছেন রৌমারী উপজেলা ছাত্রলীগ নেতা রাফিউজ্জামান হৃদয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের পক্ষ থেকে রৌমারী উপজেলার বিভিন্ন গ্রামে সকলের বাড়িতে গিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এই উপহার সামগ্রী পৌঁছে দেন রৌমারী উপজেলা ছাত্রলীগ নেতা রাফিউজ্জামান হৃদয়। উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, চিনি, দুধের প্যাকেট, লাচ্চা, সেমাই ও সাবান।

Manual5 Ad Code

রৌমারী উপজেলা ছাত্রলীগের এই নেতা জানায়, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম থেকে যারযার সাধ্যমত এদেশের মানুষের ঘরে ঘরে গিয়ে বিভিন্ন ধরণের সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের শিখিয়েছেন কিভাবে বিপন্ন মানুষের বিপদে তার পাশে দারাতে হয়। এরই প্রেক্ষিতে সাধ্যমত আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual4 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন, রৌমারী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল করিম, রৌমারী সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রফিকসহ অন্যান্য নেতা কমীঁবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code