কাহারোল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

মো.তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের কাহারোলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের আয়োজনে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল করিম, বীরগঞ্জ উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা.আয়েশা আক্তার বৃষ্টি, কাহারোল দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, কাহারোল উপজেলা আওয়ামী. যুগ্ম সাধারন সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, কাহারোল উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code