নারী নিপিড়নে শাস্তির দাবিতে চাটখিলে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ সাকিব চাটখিল (নোয়াখালী) :
নোয়াখালীর বেগমগঞ্জে বর্বরোচীত নারী নিপিড়নের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাটখিলে মানববন্ধন করেছে চাটখিল উপজেলা বাসী নামের একটি সংগঠন। সোমবার দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত ঢাকা-চাটখিল সড়কের চাটখিল বাজার অংশে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ গ্রহনকারীরা বলেন, বেগমগঞ্জের নরপশুরা নোয়াখালীবাসীকে কলংকের তিলক পরাতে চেয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করে আমাদের ঐতিহ্যবাহী এই জেলার কলংক মুচতে চাই।
এ সময় বক্তব্য রাখেন, স্বেচ্চাসেবী সংগঠক আবদুল মোতালেব,কামরুল ইসলাম, শারমিন ইতি, ইমন হোসেন প্রমূখ। মানববন্ধনে যোগ দিয়ে একাত্বতা ঘোষনা করেন স্থানীয় কাউন্সিলর প্রার্থী এইচ এম ফারুক, মাসুদ আলম, যুবলীগ নেতা জুয়েল খালেদ,সাইফুল ইসলাম ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী যুবরাজ প্রমূখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code