দেবিদ্বারে ৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

দেবিদ্বার (কুমিল্লা):
কুমিল্লার দেবিদ্বারে প্রায় ৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী প্রকল্পগুলো হচ্ছে, ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ১৬১ নং ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৫৬ লক্ষ টাকা ব্যয়ে জাফরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন, সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ভিরাল্লা-ধামতী জিসি সড়ক, ২৪ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে মাশিকাড়া ও ২৮ লক্ষ টাকা ব্যয়ে উজানীকান্দি দুটি কমিউনিটি ক্লিনিক। গতকাল সোমবার দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।
১৬১ নং ছোট আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে রাজী ফখরুল বলেন, সরকারি শিক্ষাকে বিনামূল্যে করে দিয়েছেন, ১ জানুয়ারী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছেন, নতুন নতুন ভবন উদ্বোধন করা হচ্ছে। এ উপজেলায় মোট ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের মধ্যে ৩০ টি উদ্বোধন করা হয়েছে আরও ৪০ টি বিদ্যালয়ের নতুন ভবন শিঘ্রই উদ্বোধন করা হবে। এতকিছুর একটাই কারণ, এ দেবিদ্বারের মানুষ যেন সুশিক্ষিত জাতী গড়ে উঠে, শিক্ষার হার যেন আরও বাড়ে। একটি সুশিক্ষিত জাতী গঠন হলে আগামীর দেবিদ্বার হবে সারা দেশের মধ্যে একটি উন্নয়নের রোল মডেল। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুন, সঠিক শিক্ষা দিন, তারা যেন ভবিষ্যতে

Manual4 Ad Code

সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে রাজী ফখরুল বলেন, বাংলাদেশ সরকার উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের সুবিধাভোগী এ দেশের জনগণ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশে কোন গরিব থাকবে না। বাংলাদেশের মানুষের আয় ক্ষমতা বাড়বে। দেশের উন্নয়ন দেখে বিশ্ববাসী অবাক হয়ে যাবে। তা-ই হচ্ছে। আমরা দেবিদ্বারের মানুষের উন্নয়নে কাজ করছি। মানুষ যেন ভালো থাকে, শান্তিতে থাকে সে লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি।

Manual8 Ad Code

রাজী ফখরুল স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরর দায়িত্ব-কর্তব্য রয়েছে এদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার। কাজের মাধ্যমে আপনারা সরকারের সুনাম বৃদ্ধি করবেন। আমরা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করবেন। দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। দুর্নীতি করলে কেউ ছাড়ও পাবে না এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন, ইউএনও রাকিব হাসান, জেলা পরিষদ সদস্য মোসা. শিরিন সুলতানা, ওসি মো. জহিরুল আনোয়ার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম চেয়ারম্যান, প্রভাষক সাইফুল ইসলাম শামীম।
বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, স্বেচ্ছাসেবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মান্নান মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদুল্লাহ খাজা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন, উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য, মো. নুরুল আমিন, শাহাদাত হোসেন মিঠু, সরকার মো. লিটন প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code