সুবর্ণচর হাসপাতাল লকডাউন সকল সেবা বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধিঃ

Manual5 Ad Code

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও একজন কর্মচারী নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। এরআগে আরও একজন নার্স করোনায় আক্রান্ত হয়েছিলেন। ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষনা করে সকল সেবা বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য প্রশাসন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতলটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সেটির তিন চিকিৎসক ও একজন কর্মচারী নতুন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে ওই হাসপাতালের ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি লকডাউন থাকবে।

Manual4 Ad Code

এদিকে জেলার বেগমগঞ্জ ও সোনাইমুড়ীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪জন। যার মধ্যে সোনাইমুড়ীতে মৃত এক ব্যক্তির মেয়ে ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। বেগমগঞ্জে রয়েছেন দুই জন।

Manual5 Ad Code

উপজেলা ভিত্তিক আক্রান্তের সংখ্যাঃ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯০জন। বেগমগঞ্জে ১০৬জন, সদরে ১৬জন, কবিরহাটে ২০, চাটখিলে ১৬, সোনাইমুড়ীতে ১৫জন, হাতিয়ায় ৫জন, সেনবাগে ২জন, কোম্পানীগঞ্জ ৫ ও সুবর্ণচর উপজেলায় ৫জন। এদের মধ্যে মারা গেছেন, সোনাইমুড়ীতে মোরশেদ আলম (৪৫) নামে এক ইতালি প্রবাসী, সেনবাগে এক রাজমেস্ত্রী মো. আক্কাস (৪৮), বেগমগঞ্জে তারেক হোসেন (৩০) নামের এক ব্যবসায়ী ও সোনাইমুড়ীতে ফখরুল ইসলাম বাচ্চু (৫৯) নামের এক কৃষক। সুস্থ হয়েছেন ১৯জন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code