মানিকছড়িতে জাতীয় সমাজ সেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি):

Manual8 Ad Code

সোনার বাংলায় মুজিব বর্ষে,সমাজ কল্যাণএগিয়ে চলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের যৌথ আয়োজনে জাতীয় সমাজ সেবা দিবস-২০২০ পালিত হয়েছে।
২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণকরে সম্মেলন কক্ষে“বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও সমাজ সেবা অধিদপ্তর” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আইনুল হোসাইন জিলানী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া আফরোজ, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. শাকিল আহমেদ, সহকারি শিক্ষা অফিসার শুভাশীষ বড়–য়া, সমবায় অফিসার মো. আইউবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা, প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি,আরএসএস লোন, দগ্ধ ও প্রতিবন্ধি ভাতাসহ স্মার্ট কার্ড বিতরন করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code