

মানিকছড়ি (খাগড়াছড়ি) ঃ
বৈশ্বিক মহামারী‘করোনা’ মোকাবিলায় সরকারী বিধি-নিষেধে গৃহবন্দি শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে খাদ্যসংকটে ভুগছে। ফলে মানিকছড়ি উপজেলা ৫ আনসার ব্যাটালিয়ন সদস্য নিজস্ব উদ্যোগে এসব গৃহবন্দি শ্রমজীবি মানুষের মাঝে ত্রান-সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করেন।
২০ এপ্রিল সকাল ১০টায় উপজেলার গচ্ছাবিল ৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. কামরুজ্জামান(রাশেদ) উপস্থিত থেকে এলাকায় শতাধিক গরীব-দুঃখী শ্রমজীবি,কৃষিজীবি যারা এ মূহূর্ত্বে কর্মহীন হয়ে গৃহবন্দি জীবন-যাপন করছে তাদেও মধ্যে ১শত ১৫ পরিবারে চাউল, ডাল,তৈল , ছোলা,চিড়া.আলুসহ ত্রান-সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন। বিতরণকালে অধিনায়কের পাশাপাশি আনসার সদস্য, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। বিতরণ কালে অধিনায়ক মো. কামরুজ্জামান(রাশেদ) জানান, যে কোন দূর্যোগে ৫আনসার ব্যাটালিয়ওে সদস্য অতীতের ন্যায় জনগণের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে। আসন্ন মাহে রমজানের দরিদ্র জনগোষ্টির জন্য ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে আশ্বস্থ করেন অধিনায়ক মো. কামরুজ্জামান(রাশেদ)।