হাতিয়া কৃষক-কৃষাণীদের প্রশিক্ষন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

হাতিয়া (নোয়াখালী) :
কৃষি বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা সদরের নাইমপ্লাজায় অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপি কৃষক- কৃষাণী প্রশিক্ষন। শনিবার থেকে শুরু হয়ে সোমবার আনুষ্ঠানিক ভাবে তা শেষ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চট্রগ্রাম বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের অধিনে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে হাতিয়ার পৌরসভার ৬০জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন। তিনদিন ব্যাপি এ প্রশিক্ষনে কৃষক- কৃষানীদের মাঠ পর্যায়ে কৃষি বিষয়ে দক্ষতা উন্নয়নে ধারনা দেওয়া হয়। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: আলতাফ হোসেন ও উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো: জসিম উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code