মানিকছড়িতে ইমাম পুরোহিত ও ভান্তের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

আবদুল মান্নান,মানিকছড়ি(খাগড়াছড়ি) :
বৈশি^ক মহামারি‘করোনা’ ভাইরাস প্রতিরোধে খাদ্যসংকটে থাকা মানিকছড়ি উপজেলার ধর্মীয় গুরু ইমাম,পুরোহিত ও ভান্তের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান এম.এ. জব্বার।
১০ মে সকাল সাড়ে ১১টায় ১ নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলার ৫০জন মসজিদের ইমাম ও ২০ জন পুরাহিত, ১০জন ভান্তের হাতে ব্যক্তি উদ্যোগে ত্রাণ-সামগ্রী ২০কেজি চাউল,১ কেজি তেল বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ও সফল চেয়ারম্যান এম.এ. জব্বার। ত্রাণ-সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, মো. আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, ইউপি সদস্য মো. আবদুল মান্নান, মো. কামাল হোসেন, মো. সফিকুল ইসলাম, সচিব মো. মোশারফ হোসেন মজনুসহ ৫০জন মসজিদের ইমাম, ২০জন মন্দিরের পুরোহিত, ১০জন ক্যায়ং এর ভান্তে উপস্থিত ছিলেন।
করোনার দুর্যোগ মূহুর্ত্বে ত্রাণ-সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ধর্মীয় গুরু’রা। রমজান এবং করোনায় ক্ষতিগ্রস্ত সময়ে ধর্মীয় গুরু’দের মূল্যায়ণ করায় জনপদে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন এ অভিজ্ঞ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি। এটি তাঁর ব্যক্তি উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণের ৩য় ধাপ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code