হাতিয়ায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হাতিয়া (নোয়াখালী):
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার কারেন্ট জাল ও একশত কেজি জাটকা ইলিশ জব্ধ করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার গভীর রাতে হাতিয়ার ওলি বাজার ও বৌ বাজার এলাকা থেকে এসব জাল ও জাটকা জব্দ করা হয়। পরে রাতেই কোষ্টগার্ড ক্যাম্পে এনে জব্দকৃত জাল পুড়িয়ে পেলে।
কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লে: মেহেদী হাসান জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে কোষ্টগার্ডের একটি টিম মেঘনা নদীতে টহল দিতেছিল। এ অবস্থায় মেঘনা নদীতে কয়েকটি নৌকা সদ্বেহজনক ভাবে তল্লাশি করলে নিষিদ্ব কারেন্ট জাল পাওয়া যায় । এসময় এসব ট্রলারে থাকা একশত কেজি জাটকা ইলিশ ও জব্দ করা হয়। পরে রাতে কোষ্টগার্ড তমরদ্দি ক্যাম্পে এনে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ও বদিয়ল আলমের উপস্থিতিতে কারেন্ট জাল পুড়িয়ে পেলা হয়। এছাড়া জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code