টেলিকম লাইসেন্সিং খাত নিয়ে প্রশ্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: দেশের টেলিকম খাতে ২০২৭ সালের পরে সংকট তৈরি হতে পারে। অন্তত তিন ধরনের লাইসেন্স আর ওই সময়ের পরে নবায়ন করা হবে না। যেসব লাইসেন্সের মেয়াদ ২০২৩ সালের মাঝামাঝি উত্তীর্ণ হয়ে যাচ্ছে সেগুলো ২০২৭ সাল পর্যন্ত নবায়নের সিদ্ধান্ত হলেও ২০২৭ সালে যেসব লাইসেন্সের মেয়াদ শেষ হবে সেগুলো আর নবায়ন করা হবে না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, ওই সময়ের পরে আসতে পারে ইউনিফায়েড লাইসেন্স।

Manual7 Ad Code

নবায়ন না করার সিদ্ধান্তের মধ্যে লাইসেন্সগুলোর মধ্যে রয়েছে আইজিডাব্লিউ, আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ)। তবে ইন্টারনেট সেবা দাতাদের (আইএসপি) লাইসেন্সের বিষয়ে কোনও কিছু বলা হয়নি। ফলে আইএসপি অপারেটররা ভাবছে এই লাইসেন্স থাকবে। তারা মনে করছে, তাদের লাইসেন্স পৃথকই থাকবে। কারণ হিসেবে তারা বলছেন, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ইউনিফায়েড লাইসেন্স দেওয়ার সুযোগ নেই।

Manual8 Ad Code

ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, লাইসেন্সিং নিয়ে কী হবে ২০২৭ সালের পরে? সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও গুঞ্জন আছে, ২০২৭ সালের পরে টেলিকম খাতে ইউনিফায়েড লাইসেন্স দেওয়া হবে। এতে করে লাইসেন্সের সংখ্যা তথা জঞ্জাল কমবে।লাইসেন্স গ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও কমবে।

Manual7 Ad Code

গত বছরের ৩১ মে কক্সবাজারে অনুষ্ঠিত আইএসপিএবির সমাপনী অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেছিলেন, নতুন আইএলডিটিএস পলিসি অনুযায়ী যে ইউনিফায়েড লাইসেন্স প্রবর্তন করা হবে, তাতে আইএসপিদেরও স্বার্থ রক্ষা ও ব্যবসা সুরক্ষিত করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code