মানিকছড়িতে জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন ‘ফুড’ খাবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

আবদুল মান্নান,মানিকছড়ি:
পৃথিবীর সব কিছুতেই ডিজিটালের ছোঁয়া। বাংলাদেশও পিছিয়ে নেই। পার্বত্য খাগড়াছড়ির মানিকছড়িতে এখন ঘরে বসেই আপনি পাচ্ছেন অনলাইন ফুড রিলেটেড রকমারি খাবার। ওমান ফেরত প্রবাসী মো. জহিরুল ইসলাম রাশেদ দীর্ঘ অভিজ্ঞতার আলোকে রেস্টুরেন্ট আইটেমের রকমারি খাবার তৈরি করে বাসা-বাড়িতে সরবরাহ করছেন।
ওমান ফেরত প্রবাসী মো. জহিরুল ইসলাম রাশেদ জানান, দীর্ঘ ১০ বছর ওমানে রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পুক্ত থাকার সুযোগে পরিবেশ বান্ধব সুস্বাদু খাবার-দাবার তৈরি করার অভিজ্ঞতার আলোকে এখন থেকে মানিকছড়িতে অনলাইন ফুড রিলেটেড সকল রুচিশীল ও সুস্বাদু খাবার তৈরি করা হচ্ছে। অফিস,বাসা-বাড়িতে অনায়াসে এসব খাবার,নাস্তা সরবরাহ করা হচ্ছে। জন্মদিন,অফিসিয়াল পার্টি, ছোট-খাট ঘরোয়া যে কোন প্রোগ্রামে চিকেন গ্রীল, ফুল চিকেন গ্রীল, তানদুরি চিকেন, চিকেন চোপ, চিকেন রোল,তেলাপিয়া,কোরাল,রুপচাঁদা, পোয়া মাছের গ্রীল, আরবি সালাত, নরমাল সালাত, শাহী পরোটা, জিনজিবারি চাপাতি, নরমাল পরোটা, চিকেন বিরিয়ানি, বিফ বিরানি, কাঁচা আম,কলা,বেলের জুস, অরেঞ্জ পুটিং, আপেল লাড্ডু,কেক সুজির রস মঞ্জুরী, পাটিসাপটা পিঠা, সুজির বোরফি, হৃদয় হরণ পিঠা, সেমাইয়ের সুইট ইত্যাদি ইত্যাদি। যে কোন আইটেমের জন্য ফেইসবুক আইডি-‘মানিকছড়ি ফুড হাউজ’ যোগাযোগ করা যেতে পারে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code