বৃষ্টি রাতে নির্মান হওয়া সড়কের কাজ বন্ধ করলো গ্রামবাসী!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর):
গ্রামবাসীদের আন্দোলনের মুখে লক্ষ্মীপুরের রায়পুরে সড়কের সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান। কাজে অনিয়ম থাকায় গত শনিবার বিকালে উপজেলা প্রকৌশলী ও কাজের ঠিকাদারকে এ নির্দেশ দেন। কিন্তু সোমবার রাতের আঁধারে ঠিকাদার উপজেলা প্রকৌশলীকে না জানিয়ে তার লোকজনের মাধ্যমে বন্ধ হওয়া সেই কাজ সম্পন্ন করেছেন।

স্থানীয় এলজিইডি সূত্রে জানা গেছে, উপজেলার কেরোয়া ইউপি’র মুক্তিযোদ্ধা ওয়াহিদ উল্লা সড়কের কাজ করছেন জাহাঙ্গির হোসেনের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান। তার কাছ থেকে কিনে নিয়ে ঠিকাদার আমির হোসেন বৃষ্টির মধ্যে রাতের আধাঁরে ৫৬ লাখ টাকা ব্যায়ে ২ কিলোমিটার সড়কের কাজটি নিন্মমানের কংকর দিয়ে করেন। চলতি জুনের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা। কাজটি শেষ করতে না পারলে আর বিল তুলতে পারবেন না।
গত ৫ দিন ধরে দিনে ও রাতে কাজ করেছিলেন ঠিকাদারের লোকজন। বেশকিছু অংশের কাজ করার পর কাজে অনিয়ম দেখে ভালো কংকর দিয়ে কাজ করার অনুরোধ করে স্থানীয় লোকজন । না শুনলে পরে উপজেলা সহকারি প্রকৌশলী তাজল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন। তখন তিনি অনিয়ম দেখে ঠিকাদারকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

Manual7 Ad Code

তবে গত শুক্রবার রাতেও ওই সড়কের বাকি অংশের কাজ চলছে। কাজের কাছে উপজেলা প্রকৌশল বিভাগের লোকজনকে পাওয়া যায়নি। একইভাবে এর আগের রাতেও সড়কে কাজ হয়েছে।

এলাকার সমাজ সেবক মাসুদ, সোহাগ ও রহিমা বলেন, দিনের বেলায় বৃষ্টির মধ্যে মানুষের সামনেই কাজে অনিয়ম করেছে। আন্দোলন করে কাজ বন্ধ করতে হয়েছে। আবার রাতের আঁধারে উনারা ভালো কাজ করবেন? তাড়াহুড়ো করে কোনো রকমে টাকা উত্তোলন করার ধান্ধা। ঠিকাদার আমির হোসেন সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজের ইচ্ছামতো রাতে কাজ করেছেন। নিরুপায় হয়ে সাংবাদিক ও উপজেলা চেয়ারম্যানকে ও এলাকার মেম্বারকে খবর দেয়া হয়েছে।

কাজের তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী তাজল ইসলাম বলেন, তিন দিন কাজ বন্ধ থাকার পর মঙ্গলবার কাজ আবারও শুরু হবে। অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’

Manual4 Ad Code

উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ বলেন, ‘রাতে ও বৃষ্টির মধ্যে কাজ সম্পন্ন করেছেন এ কথা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। সড়কের পুরো কাজ মূল্যায়ন করেই বিল পরিশোধ করা হবে। অনিয়ম থাকলে ব্যবস্থা নেব।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code