নোয়াখালী বিপুল পরিমাণ ভেজাল ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার জব্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মুজাহিদুল ইসলাম সোহেল,নোয়াখালী :
নোয়াখালীতে করোনাভাইরাসের আতংকে জ্বর, কাশী, গলায় ব্যাথা,সর্দি সহ বিভিন্ন রোগের ঔষধের চাহিদা বাড়ার কারনে কিছু আসাধু ওষুধ ব্যবসায়ী ও ফার্মেসীর মালিকেরা ভেজাল ও নকল ওষুধ বিক্রয় করছে। গোপন সূত্রে খবর পেয়ে সূবর্ণচর উপজেলার খাসের হাটের কাজল মার্কেটে জান্নাত মেডিকের হল নামে একটি ফার্মেসী ও গোউডানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খ্যাতনামা কোম্পানির মোড়কে নকল ওষুধ, ভেজাল হ্যান্ড স্যানিটাইজার ও সরকারী ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। নকল ও সরকারী ওষুধ বিক্রির সাথে জড়িত থাকায় জান্নাত মেডিকেল হলের মালিক মো. মহিউদ্দিনকে দুই বছর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রোকনুজ্জামান খানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এসময় জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো.মাসুদুজ্জামান খান,জেলা কেমিষ্ট ড্রাগিষ্ট সমিতি ও চর জব্বর থানা পুলিশ সহযোগীতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.রোকনুজ্জামান খান জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তি নকল ওষুধ ও ভেজাল হ্যান্ড স্যানিটাইজার এবং সরকারী ওষুধ তার ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করতো পাশাপাশি জেলার বিভিন্ন ফার্মেসীতে সরবরাহ করতো। অপরাধ প্রমাণীত হওয়ায় তাকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code