ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা আবুল হাশেমক রাষ্ট্রীয় মর্যাদায় দাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

নূরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ (চাঁদপুর) :

Manual1 Ad Code

ফরিদগঞ্জ লেখক ফোরাম’র গণযোগাযোগ ও প্রচার বিভাগ’র উপ-পরিচালক মো.আকরাম হোসেন’র পিতা মহান মুক্তিযুদ্ধের সমর যুদ্ধে নায়ক আবুল হাশেম (৭৫) আর নেই। ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মরহুমের নিজ বাড়ি ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিনের ২নং ওয়ার্ডের খুরুমখালী গ্রামের পুরান বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ……….রাজিউন)। ঐ দিন বিকালে মরহুম আবুল হাশেমকে রাষ্ট্রিয় মর্যাদায় দাপন করা হয়েছে। এ সময় মরহুমের কপিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি ও মুক্তিযুদ্ধ সংসদের কর্মকর্তাগণ। জানাযা পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন কমান্ডার শহিদুল্লা তপাদার ও মরহুমের বড় ছেলে। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও মুক্তিযুদ্ধ চলাকালিন তার সহযোদ্ধারা মরহুমের শোকাহত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। মৃত্যুকালে আবুল হাশেম ৪ ছেলে ও ১ মেয়ে, নাতী-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ লেখক ফোরাম’র মহা-পরিচালক নূরুল ইসলাম ফরহাদ ও সকল বিভাগরে পরিচালকবৃন্দ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code