সোনাগাজীতে অর্থনৈতিক অঞ্চলের প্রভাব, বন ছেড়ে নদীতে হরিণ, ইকোপার্কে অবমুক্ত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি, :
সোনাগাজী ও মীরসরাই উপজেলার প্রায় ২০হাজার একর জমি জুড়ে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’ ইতোমধ্যে বেশ কয়েকটি স্থাপনা ও সড়ক নির্মিত হয়েছে। এর পাশ দিয়ে বয়ে গেছে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সরকারি কেওড়া বাগান ও বড় ফেনী নদী। অর্থনৈতিক অঞ্চল নির্মাণের ফলে কেওড়া বাগানের কিছু অংশ ইতোমধ্যে উজাড় হয়ে গেছে। এর ফলে বনে থাকা বন্য প্রাণিগুলোর আবাসস্থল সংকুচিত হয়ে গেছে। যার প্রভাবে একটি হরিণ আবাস হারিয়ে মঙ্গলবার বিকেল চারটার দিকে সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে ঝাঁপিয়ে পড়ে।। জোয়ারের পানিতে সাঁতার কাটতে কাটতে শক্তি হারিয়ে জেলেদের জালে আটকা পড়ে হরিণটি। শারীরিকভাবে দূর্বল হয়ে পড়া হরিণটিকে নদী থেকে উদ্ধার করে চরখোন্দকার গ্রামের লোকালয়ে নিয়ে আসেন জেলেরা। খবর পেয়ে সন্ধ্যায় সোনাগাজী মডেল থানার পুলিশ হরিণটিকে জেলেদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বনবিভাগ ও পুলিশ জানায়, বড় ফেনী নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের জেলে একরামুল হক ও তার সহযোগিরা। প্রায় ৫০ কেজি ওজনের একটি হরিণ জোয়ারের পানিতে ভেসে তার জালে আটকা পড়ে।
এসময় জেলেরা হরিণটিকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ হরিণটিকে থানায় নিয়ে আসে। পরে থানা পুলিশ বনবিভাগের কর্মকর্তাদের কাছে হরিণটি হস্তান্তর করেন। বনবিভাগের কর্মকর্তরা রাত আটটার দিকে হরিণটিকে ফেনী সদর উপজেলার কাজীর বাগ সরকারি ইকো-পার্কে অবমুক্ত করেন। বন বিভাগের উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হরিণটি ৪ফুট ৬ইঞ্চ লম্বা ও উচ্চতা সাড়ে তিন ফুট। বর্তমানে হরিণ সুস্থ্য রয়েছে। তিনি বলেন, দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের প্রভাবে সোনাগাজীতে বন্যপ্রাণিগুলোর আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। যারা প্রভাবে বন্য প্রাণিরা লোকালয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে পড়ে যাচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বড় ফেনী নদী থেকে উদ্ধার করা চিত্রা হরিণটি উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা হরিণটিকে জেলার কাজীবাগ ইকো-পার্কে অবমুক্ত করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code