জাতীয় শোক দিবসে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ফরিদগঞ্জ (চাঁদপুর) :
ফরিদগঞ্জের পশ্চিম বালিথুবায় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ১নং বালিথুবার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
১নং ওয়ার্ডের মিয়াজী বাড়ী জামে মসজিদ, ২নং ওয়ার্ডে কবিরাজ বাড়ী জামে মসজিদ, ৩নং ওয়ার্ডের রওশার বাড়ীর জামে মসজিদ ও এতিম খানায়, ৪নং ওয়ার্ডে মজুমদার বাড়ীর জামে মসজিদ, ৫নং ওয়ার্ডে চান্দ্রা বাজার জামে মসজিদে, চান্দ্রা আল-মদিনা জামে মসজিদ, ৬নং ওয়ার্ডে মদনের গাঁও মিন্নত আলী জামে মসজিদ, মদনের গাঁও বরকন্দাজ বাড়ী জামে মসজিদ, ৭নং ওয়ার্ডে দালান বাড়ী জামে মসজিদ, খাসের বাড়ী জামে মসজিদ, ৮নং ওয়ার্ডে বোরহান উদ্দিন জামে মসজিদ, সেকদী পুরান বাড়ী জামে মসজিদ, সেকদী পালতালুক জামে মসজিদ, ৯নং ওয়ার্ডের সেকদী তরজিরান্তি জামে মসজিদ, বাঘরা বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ পরিবারের নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code