আলীকদমের শ্রেষ্ঠ ৪ শিক্ষক

লেখক:
প্রকাশ: ৭ years ago
 শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী ও জয়নব আরা বেগম শ্রেষ্ঠ সহকারি শিক্ষক পাইনুসাং মার্মা ও মতিরাং ত্রিপুরা।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম (বান্দরবান) :
বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে ২ প্রধান শিক্ষক ও ২ সহকারী শিক্ষককে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচিত করেছেন উপজেলা শিক্ষা কমিটি। এঁরা বান্দরবান জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ সংক্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাচাই কমিটির সভায় এ ৪ জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী এবং অসথু ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়নব আরা বেগমকে ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ হিসেবে নির্বাচিত করা হয়। অপরদিকে, আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মিসেস পাইনুসাং মার্মা এবং আমতলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মহিতরাং ত্রিপুরাকে ‘শ্রেষ্ঠ সহকারি শিক্ষক’ হিসেবে মনোনীত করা হয়।
বুধবার সকালে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার ইসকান্দর নুরী এসব শিক্ষককের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক নির্বাচিত করার বিষয়ে সত্যতা স্বীকার করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code