রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কম্বল বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

জুরাছড়ি (রাঙামাটি)
জুরাছড়ি উপজেলাধীন বিভিন্ন এলাকা থেকে আগত গরীব অসহায় পরিবারদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ করেছেন জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। বিতরণের সময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
গরীব অসহায় পরিবারদের উদ্দেশ্য করে সদস্য জানান,আমরা রাজনীতি করি জনগণকে সেবাদানের লক্ষে,বর্তমান শেখহাসিনা সরকার গরীব অসহায় পরিবারদের উন্নয়নের লক্ষে নানা মুখী কার্যক্র চালিয়ে যাচ্ছে,এজন্য গরীব অসহায় পরিবারদের পাশে দাড়াঁনোর লক্ষে বিত্তবান দের এগিয়ে আসার আহব্বান করেন। জ্ঞানেন্দু বিকাশ চাকমা জানান,বর্তমান সরকার তাকে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিয়োগ দেওয়ার পর বর্তমানে জুরাছড়ি উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান জেলা পরিষদ রেষ্ট হাউজ নতুন ভবন নির্মাণ,মুক্তি যুদ্ধা স্মৃতি পাঠাগাড় নির্মাণ কাজ চলমান সহ বিভিন্ন উন্নয়ন মূখী কার্যক্রম তুলে ধরেন। এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় গভীর নলকুপের মাধ্যমে নিরাপদ পানির সুব্যবস্থা করে দিয়েছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বিরাজ করলে আগামীতে সকলের সার্বিক সহযোগিতা পেলে জুরাছড়ি উপজেলাকে কিভাবে মডেল করা যায় সেই লক্ষে কাজ যাবেন ।
এছাড়া ও জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব অসহায় ছাত্রছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেছেন।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা সহ অন্যান্য শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। জ্ঞানেন্দু বিকাশ চাকমা জানান,এই বিদ্যালয়ে ৫টি বছরের মধ্যে অনেক কিছু দিয়েছি,আপনাদের কাছ থেকে আমার একতাই দাবী যাহাতে বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান করা হয় সেজন্য শিক্ষকদের প্রতি তিনি এই প্রত্যাশা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code