লংগদুতে উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করলেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual3 Ad Code
মোঃ গোলামুর রহমান লংগদু
রাঙ্গামাটির লংগদু উপজেলায় উন্নয়ন বোর্ডের প্রকল্পের চলমান কাজ এবং কাজ সম্পূর্ণ হয়েছে এরকম উন্নয়ন মূলক কাজের পরিদর্শন করেছেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
মঙ্গল বার ( ১৭ আগস্ট) খাগড়াছড়ি,বাঘাইছড়ি উন্নয়ন বোর্ডের প্রকল্পের কাজের পরিদর্শন করে দুপুরে তিনি নৌপথে লংগদুতে এসে পৌছেন।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক, আওয়ামীলীগের উপজেলা সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু সগ বিভিন্ন নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে চেয়ারম্যানকে ভরণ করে নেন।
চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন,নির্বাহী প্রকোশলী তুষিত চাকমা,জেলাপরিষদ সড়স্য এলিপন চাকমা,উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।
পরে তিনি উন্নয়ন বোর্ডের ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি মাইনী টু গাঁথাছড়া সংযোগ সেতু পরিদর্শন সহ বেশ কিছু প্রকল্প কাজের পরিদর্শন করেন।